1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় টাইফয়েড টিকার কার্যক্রম উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় টাইফয়েড টিকার কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশিতঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২২৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় টাইফয়েড টিকার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল ১২ অক্টোবর (রবিবার) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা। ব্রাহ্মণপাড়া উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু কিশোর এ টিকা গ্রহণ করতে পারবে।

এসময় ব্রাহ্মণপাড়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। যা শিশুদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তবে সুখবর হচ্ছে, এখন টাইফয়েড প্রতিরোধের জন্য রয়েছে নিরাপদ ও কার্যকর টিসিভি (Typhoid Conjugate Vaccine)। ৯ মাস থেকে ১৫ বছরের বয়সী সকলে টাইফয়েড থেকে সুরক্ষিত থাকতে এ ভ্যাকসিন দেওয়ার কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চান্দলা কেবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্রশীল, ই পি আই অফিসার আবুল কাশেমসহ  টিকা গ্রহণকারী সকল শিশু ও কিশোরগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD