1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেশবিরোধী ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-এটিএম মাসুম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

দেশবিরোধী ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-এটিএম মাসুম

  • প্রকাশিতঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

নেকবর হোসেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, যারা জুলাই সনদের আইনী ভিত্তি চায় না তারা প্রকৃতপক্ষে দেশের কল্যাণ চায় না।যারা দেশের কল্যাণ চায় না তারা দেশের শত্রু।জুলাই সনদের আইনী ভিত্তি যাতে না হয় সেজন্য একটি দল নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে।

তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে দেশে আবারো স্বৈরাচার মাথাচাড়া দিতে পারে। জুলাই সনদের আইনী ভিত্তি না থাকলে ভবিষ্যতে যে কোন অপশক্তি সংবিধানের দোহাই দিয়ে জুলাই আন্দোলনকে বেআইনি ঘোষনা দিতে পারে।তখন আন্দোলনকারীদের দেশবিরোধী হিসেবে বিচার করা হবে। দেশের ৭৭ ভাগ লোক পিআর -এর পক্ষে। বিশ্বের ৯৬টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। আগামী নির্বাচনে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোন পক্ষের দিকে ঝুঁকে পড়লে এ সরকার জনতার আদালতে আসামি হবে। বিগত ১৫ বছর বাংলাদেশ কার্যত ভারতের করদরাজ্যে পরিণত হয়েছে। চব্বিশের আগে এ দেশ বৃহৎ কারাগারে রূপ নিয়েছিল। বিগত ১৫ বছরে যারা জাল ভোট করেছে, গুম-খুন করেছে, লুটপাট আর লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি কোটি মানুষের উপর নজিরবিহীন জুলুম চালিয়েছে সেসব জালিমদের দৃশ্যমান বিচার করতে হবে।

শনিবার সকাল ৮টায় নগরীর ফান টাউন কনভেনশন হলে কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত রুকন সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগর সেক্রেটারী মাহবুবর রহমান এর পরিচালনা প্রধান অতিথি আরো বলেন,
দেশে আইনের শাসন কায়েম হলে লুটপাট বন্ধ হবে। ৫৪ বছরে দেশের লুটপাট বন্ধ হয়নি। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সর্বপ্রথম লুটপাট বন্ধ করবে। বেকার সমস্যা সমাধান করবে। দেশকে বেকারত্বের অভিশাপ থেকে জাতীকে মুক্ত করবে, শিক্ষা খাতকে উন্নত করবে, বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ হতে মুক্ত করবো ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে অমুসলিমদের অধিকার নিশ্চিত করবে। রুকন সমাবেশ এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মু মোছলেহ উদ্দিন, এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারী যথাক্রমে, কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা মহানগরীর জামায়াতে কর্মপরিষদ ও শুরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD