1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে বিয়ে বাড়ীতে আগুন, বিদ্যুতের শর্ট সার্কিসের অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে বিয়ে বাড়ীতে আগুন, বিদ্যুতের শর্ট সার্কিসের অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

  • প্রকাশিতঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং:

কুমিল্লার বুড়িচং উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২ টি বসতঘর ও গোয়ালঘর ২ টি, বিয়ের প্যান্ডেল, রান্না খাবার, ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১০ অক্টোবর) ভোর আনুমানিক ৩ টার বুড়িচং পৌরসভার আরাগ আনন্দ পুর উত্তরপাড়া ( বড় বাড়িতে) এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং ফায়ার স্টেশনের কর্মকর্তা জহিরুল ইসলাম।

সালাউদ্দিন বাবু জানান, বিদ্যুৎ শর্ট সার্কিস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বসতঘর ২টি, গোয়াল ঘর ২ টি এবং নাজমুল ও রুবলের জেঠাত ভাই নাছিরের ভাতিজি এনামুলের মেয়ে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল, রান্না করা খাবার, ঘরের ৩ টি ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতি পরিমাণ ১৫-২০ লাখ টাকা হতে পারে।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বুড়িচং ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে বুড়িচং ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে তিনি তাঁর ২টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। বসতঘর ও গোয়াল ঘর, বিয়ের প্যান্ডেল, রান্না খাবার, ফ্রিজ পুড়ে গেছে ।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড.সাইফুল আলম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD