1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অবৈধ রেগুলেটর ধ্বংস - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অবৈধ রেগুলেটর ধ্বংস

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২২৫ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অবৈধ রেগুলেটর ধ্বংস করা হয়েছে। সম্প্রতি মোবাইল কোর্টে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এসব রেগুলেটর কোম্পানির ইঞ্জিনিয়ারিং শাখায় জমা করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ৪ হাজার ৩৪৬টি অবৈধ রেগুলেটর ধ্বংস করা হয়।

কোম্পানির গণসংযোগ বিভাগ জানান, সম্প্রতি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। এতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পর রেগুলেটরগুলো খুলে এনে প্রকৌশল শাখায় জমা করা হচ্ছে। গত কয়েক মাসে অভিযানে সাড়ে চার হাজার রেগুলেটর জমা পড়ে।

ধ্বংস অভিযানে উপস্থিত ছিলেন- কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলে আলম, মহাব্যবস্থাপক প্রকৌশলী মর্তুজা রহমান খান, মহাব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক, কোম্পানির অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিউল আলম, উপ-মহাব্যবস্থাপক বিমল চন্দ্র দেবনাথ, উপ-মহাব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ছগীর আহমেদ, উপ-মহাব্যবস্থাপক মনোজ কুমার গাইন, ব্যবস্থাপক মোহা. কবিরুল ইসলাম এবং কর্মকর্তারা৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD