1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাধারণ মানুষের দুর্ভোগ লাগবে নিজ উদ্যোগে রাস্তা নির্মাণ - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সাধারণ মানুষের দুর্ভোগ লাগবে নিজ উদ্যোগে রাস্তা নির্মাণ

  • প্রকাশিতঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৮০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা (কুমাড়পাড়া) গ্রামে দীর্ঘদিন ধরে একটি রাস্তা চলাচলে অনুপোযোগী ছিল। এ রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের দুর্ভোগ লাগবে মাধবপুর ইউনিয়নের কৃতি সন্তান ষাইটশালা দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী এসএম মোস্তাফিজুর রহমানের নিজ উদ্যোগে ও অর্থায়নে উক্ত রাস্তাটি গত দুদিন যাবত ইট ও সুরকি ফেলে সাধারণ মানুষের চলাচলে উপযোগী করে দেন।

উক্ত রাস্তায় চলাচলরত কুমার পাড়ার কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান আমরা দীর্ঘদিন যাবত এ রাস্তায় চলাচল করতে বহু কষ্ট হতো কোন ধরনের যানবাহন আসতো না একটু বৃষ্টি হলেই একেবারে চলাচলে অনুপযোগী হয়ে পড়তো আমাদের প্রত্যাশা ছিল সরকার কিংবা ইউনিয়ন পরিষদ উক্ত রাস্তাটি মেরামত করে দিবে, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল এ রাস্তাটি মেরামত করা হয়নি। তাই আমাদের গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক এস এম মুস্তাফিজুর রহমান আমাদের এই রাস্তাটি নিজ উদ্যোগ ও অর্থায়নে মেরামত করে দিয়েছে। আমরা এই রাস্তায় চলাচলত সাধারণ মানুষ মোস্তাফিজুর রহমানের কাছে কৃতজ্ঞ আমরা তার জন্য দোয়া করি।

এ ব্যাপারে নিজ উদ্যোগে রাস্তা নির্মাণকারী মুস্তাফিজুর রহমান বলেন এই এলাকার মানুষ অসহায় বঞ্চিত লাঞ্চিত তাদের পাশে থেকে এই রাস্তাটি করে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি আগামীতেও সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD