1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিতঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ অক্টোবর (রবিবার) দুপুরে র‌্যালিটি

ব্রাহ্মণপাড়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণপাড়া উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা জাহান বলেন, একজন শিক্ষক শুধু শিক্ষার্থীদের পাঠ দানই করাননা, সে একটি সমাজ তথা জাতীকে আলোকিত করার কারিগর। একজন শিক্ষক, শিক্ষা দানের পাশাপাশি একটি শিক্ষার্থীর চিন্তা, চরিত্র ও ভবিষ্যৎ ঘটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতী ঘটনের ক্ষেত্রে শিক্ষকের গুরুত্ব অপরিসীম। তাই শিক্ষকের মূল্যায়ন ও সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, শিক্ষা অফিসার হালিমা পারভিন। উপস্থিত ছিলেন ড. মোবারক হোসেন, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন, দীর্ঘ ভূমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল খায়ের, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষক শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান ও শিক্ষকগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD