1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‌্যালি ও আলোচনা সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিতঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২২৮ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি :

‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একই দিন সকালে নাঙ্গলকোট উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশ্ব শিক্ষক দিবসের র‌্যালি অনুষ্ঠিত হয়।

নাঙ্গলকোট উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সভাপতি ও বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ছালাহ উদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস মিয়া ও নাঙ্গলকোট উপজেলা একাডেমিক সুপার ভাইজার আনিসুর রহমান।

নাঙ্গলকোট উপজেলা প্রধান শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মজুমদার স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, মন্তলী ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা সামছুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মাহবুবুল হক, প্রধান শিক্ষক পরিষদ সভাপতি আবুল কালাম, নাঙ্গলকোট উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মাহবুবুল হল মজুমদার, কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদরাসা সুপার মাওলানা শরীফ মোহাম্মদ বেলাল হোসেন, নাঙ্গলকোট উপজেলা মাদরাসা শিক্ষক পরিষদ সভাপতি মাওলানা খুরশিদ আলম, চৌকুড়ী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওবায়েদুল হক প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD