1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি গঠিত, মাওঃ আবু তাহের আহবায়ক, সৈয়দ মোবারক সদস্য সচিব - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি গঠিত, মাওঃ আবু তাহের আহবায়ক, সৈয়দ মোবারক সদস্য সচিব

  • প্রকাশিতঃ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৭১ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির:

আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মতাদর্শী অহিংস জাতীয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি গঠিত।
২ অক্টোবর, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা গঠন উপলক্ষে এক সভা উপজেলা সদরের একটি সম্মেলন কক্ষে মাওঃ মোঃ রফিকুল ইসলাম রেজভীর সভাপতিত্বে ও মাওঃ সৈয়দ মোঃ মোবারক হোসেন এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ফ্রন্টের জেলা যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

বক্তব্য রাখেন, মাওঃ মোঃ মিজানুর রহমান তাহেরী, মাওঃ মোঃ দেলোয়ার হোসেন, মাওঃ মোঃ সোহরাব হোসাইন, মাওঃ মোঃ অলি উল্লাহ, মাওঃ কারী মোঃ মিনহাজুল আবেদীন, মাওঃ মোঃ দেলোয়ার হুসাইন আলী কাদরী, মোঃ মমিনুল ইসলাম ও মোঃ মনির হোসেন।

অনুষ্ঠান শেষে মাওঃ মোঃ আবু তাহের বখশীকে আহবায়ক ও মাওঃ সৈয়দ মোঃ মোবারক হোসেনকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD