1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
‎আন্তর্জাতিক প্রবীণ দিবসে ডাক্তার কামারুজ্জামান স্মরণে নাঙ্গলকোটে স্বাস্থ্য সেবা ক্যাম্প - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

‎আন্তর্জাতিক প্রবীণ দিবসে ডাক্তার কামারুজ্জামান স্মরণে নাঙ্গলকোটে স্বাস্থ্য সেবা ক্যাম্প

  • প্রকাশিতঃ বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট  প্রতিনিধি:

আন্তর্জাতিক প্রবীণ দিবসে কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক সংসদ সদস্য ডাক্তার এ.কে.এম কামারুজ্জামান স্মরণে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নাঙ্গলকোট হাছান-জামিলা ফাউন্ডেশন ও রওশন রফিক একাডেমির আয়োজনে নাঙ্গলকোট বৃদ্ধ সেবা কেন্দ্র মিলনায়তনে এ স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সেবা ক্যাম্পে দিন ব্যাপী শত-শত প্রবীণ নারীপুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্বাস্থ্য সেবা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার মোহাম্মদ ফাহিম, ডাক্তার উম্মে হাজেরা মীম, ডাক্তার মেহেদী হাসান মজুমদার, ডাক্তার নজির নোবেল।

‎রৌশন-রফিক একাডেমি সভাপতি ডাক্তার মোস্তফা কামালের সভাপতিত্বে স্বাস্থ্য সেবা ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রওশন-রফিক একাডেমি সেক্রেটারি মোহাম্মদ বশিরুজ্জামান।

‎রওশন রফিক একাডেমি সহ-সেক্রেটারি মোহাম্মদ আবু তৈয়ব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বায়োফার্মা লিমিটেড ডিপুটি সেলস ম্যানেজার আবুল খায়ের, রওশন-রফিক একাডেমি সাংগঠনিক সম্পাদক এ.এস.এম আমিনুল হক মাওলা।

‎এসময় উপস্থিত ছিলেন বায়োফার্মা সিনিয়র রিজিয়নাল সেলস ম্যানেজার তানভীর মাহমুদ সোহেল, রওশন-রফিক একাডেমি নির্বাহী সচিব আবু জাফর জাকির।

‎অনুষ্ঠান শেষে সদ্য প্রয়াত নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডাক্তার কামারুজ্জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট খানকায়ে মোহিব্বিয়া পরিচালক হাফেজ নূর মোহাম্মদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD