1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত, আহত ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত, আহত ২

  • প্রকাশিতঃ সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩৯৪ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের পিছনে পিকআপের ধাক্কায় মোহাম্মদ ইলিয়াছ(২২) নামে এক ব্যক্তি নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। নিহত ইলিয়াছ পিকআপের চালক ও চট্টগ্রাম জেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মৃত আবুল খায়েরের পুত্র। সোমবার সকাল দশটায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল আটটার দিকে চট্টগ্রামমুখী একটি পিকআপ(চট্টগ্রাম মেট্রো-ন-১১-৯১৪৬) অপর একটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ ধমুড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন পিকআপ চালক মোহাম্মদ ইলিয়াছ। এ সময় অপর দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের একটি ঘটনাস্থলে দূর্ঘটনা কবলিত পিকআপ ও নিহতের লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসাইন বলেন, ‘দূর্ঘটনা কবলিত গাড়ি ও নিহতের লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে’।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD