1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিএনপি জনগণের আশা ও স্বপ্নপূরণে বদ্ধপরিকর: ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বিএনপি জনগণের আশা ও স্বপ্নপূরণে বদ্ধপরিকর: ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এদেশের অগ্রযাত্রা শুরু হয়ে ছিলো। পরবর্তিতে বেগম খালেদা জিয়া দেশের উন্নয়নে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যায়। আগামীতে তারেক রহমানের হাত ধরে একটি উন্নত, সুন্দর ও আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ। বিএনপি দেশ ও দেশের মানুষের স্বপ্ন পূরণে কাজ করে। বিএনপির হাত ধরে দেশ এগিয়ে যাবে। তাই

জনগণের আশা ও স্বপ্নপূরণে বিএনপি বদ্ধপরিকর।

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে এ কথা বলেন মাননীয় প্রধান উপদেষ্টার আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) গণমানুষের নেতা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুলাহ আল মামুন। তিনি আরও বলেন

শশীদল পূর্বে থেকে ঐতিহ্যশালী এলাকা। শশীদল স্টেশনে একসময় আন্তঃনগর ট্রেন থামতো, কোন অজানা কারণে এটি বন্ধ হয়ে যায়। আগামীতে আমি নির্বাচিত হলে এলাকার মানুষের দুর্ভোগ লাগবে পূণরায় এ স্টেশনে আন্তঃনগর ট্রেন থামার ব্যবস্তা করবো। বিকেলে তিনি শশীদল ষ্টেশন এলাকা, আশাবাড়ি, সেনের বাজার, হরিমঙ্গল, নাইঘর, আনন্দপুর এলাকায় গণসংযোগ করেন এবং ঐ এলাকার মানুষের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির ভূইয়া,ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভুইয়া, সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক জি এস মাহবুবুর রহমান ভূইয়া দিদার, সাবেক যুবদলের আহবায়ক আবু ইউসুফ বাবুল, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসেন, মফিজুল ইসলাম, আবুল বাসার, বিএনপির নেতা এমরান হোসেন মাস্টার, নাসির উদ্দিন ভূঁইয়া, জয়নাল হোসেন হাজারী, খোরশেদ আলম লাভলু, মোস্তফা কামাল,, ফারুক আহাম্মদ, জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান ভূইয়া,নাজমুল হাসান, মোঃ আলী, গাজী মোঃ ইসরাফিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD