1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় র‌্যাব সদস্যের সহযোগিতায় প্রাণ বাঁচলো ছোট শিশু ইসরাতের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় র‌্যাব সদস্যের সহযোগিতায় প্রাণ বাঁচলো ছোট শিশু ইসরাতের

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৩৬২ বার পঠিত

নেকবর হোসেন।।

কুমিল্লায় র‌্যাব সদস্যের সহযোগিতায় প্রাণ বাঁচলো ছোট শিশু ইসরাতের।গত মঙ্গলবার কুমিল্লার বরুড়ার বাবা মায়ের একমাত্র সন্তান ইসরাত খেলা করতে গিয়ে বিষ খেয়ে ফেলে। চিকিৎসক দেখানোর জন্য মেয়েকে নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে বোগদাদ বাসে উঠেন বাবা-মা। বাসটি মুদাফরগঞ্জ আসলে যানজটের কবলে পড়ে আটকে থাকে। ইসরাতের মা মেয়ের চিন্তায় উদ্বিগ্ন হয়ে হাউ মাউ করে কান্না শুরু করেন তখন। বাসের মধ্যেই ছিলেন র‌্যাব সদস্য মামুন। তিনি তার ব্যাগ থেকে র‌্যাবের এপ্রন বের করে পরে বাসের সামনে চলে যান এবং কিছুক্ষণের মধ্যেই দক্ষতার সাথে বাজারের বিশাল যানজট নিরসনে সক্ষম হন। বাসের ড্রাইভারকে বাসে বিষ খাওয়া ইমারজেন্সি রোগী আছে বলে অবগত করেন।

র‌্যাব সদস্য মামুন ফোন করে তার অফিস থেকে একটি গাড়ি পদুয়ার বাজার বিশ্বরোডে এনে দাঁড় করিয়ে রাখেন এবং বিশ্বরোডে আসার পর ঐ গাড়িতে করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কুমিল্লায় র‌্যাব সদস্যের সহায়তায় প্রাণ বাঁচলো ইসরাতের বর্তমানে ইসরাতের অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি আরও জানান- তাড়াতাড়ি নিয়ে আসাতে শরীরের অধিকাংশ জায়গায় বিষক্রিয়া পৌঁছাতে পারেনি। দেরি হলে দুর্ঘটনাও ঘটতে পারতো।
এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই ঐ র‌্যাব সদস্যকে এমন মহান কাজের জন্য ধন্যবাদ জানায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD