1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার, হাতুড়ি-ছুরিসহ উদ্ধার বিভিন্ন সরঞ্জাম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার, হাতুড়ি-ছুরিসহ উদ্ধার বিভিন্ন সরঞ্জাম

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৮৪ বার পঠিত

 

 

নেকবর হোসেন

কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট কেটিসি এলাকায় আড্ডা ও কেক কাটার উদ্দেশ্যে জড়ো হওয়া কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে হাতুড়ি, ছুরি ও বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তাদের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ২১ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, যেমন হাতুড়ি, ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। তারা একটি গ্যাংয়ের সদস্য এবং দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আটককৃতদের তালিকায় রয়েছে:
রাকিব হোসেন সামির (১৯) সাইফুল ইসলাম মিজান (২১), ফাহিম (১৬), শাওন (১৭), ইমন (১৮), সিফাত (১৭), রানা (১৮), জাহিদুল ইসলাম রাকিব (২১), নাজমুল হাসান তুষার (১৮), শিমুল (১৭), জিহাদ (১৫) আসাদুল (১৬), সাকিব আল হাসান (১৭) নাইমুল (১৫), ইব্রাহিম জোবায়ের (১৬)রাসেল (১৯), সাহেদ হোসেন হৃদয় (১৭),
সাকিব আল হাসান নীরব (১৬), রাব্বি (১৬) সম্রাট (১৭), সাইমন (১৮)।
স্থানীয়রা জানান, পুলিশ এমন পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এমন কার্যক্রম চলমান রাখার দাবি জানিয়েছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD