1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই হাসপাতাল সিলগালা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই হাসপাতাল সিলগালা

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৩৬৫ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় লাইসেন্স না থাকায় দুইটি হাসপাতালকে সিলগালা করে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অনিয়ম করে হাসপাতাল পরিচালনার কারণে এসব প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয় এসব হাসপাতাল কর্তৃপক্ষকে।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা এই অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের ম্যাডিকেল কো-অর্ডিনেটর ডা. মেহেদী হাসান ও জেলা পুলিশের একটি টীম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কুমিল্লার শাকতলা এলাকায় নিউ সিটি হাসপাতাল নামে একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান দীর্ঘ দিন লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিলো। ভ্রাম্যমান আদালতের অভিযানে গিয়ে দেখা গেছে- এই প্রতিষ্ঠান লাইসেন্সেরন জন্য কোন আবেদনই করেনি তারা। যে কারনে হাসপাতালটিকে সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। অনিয়মের সাথে স্পর্শকাতর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা করায় কর্তৃপক্ষকে দুই লাখ জরিমানা করা হয়। অপরদিকে কুমিল্লা নগরীর রেইসকোর্সে কমফোর্ট হাসপাতালে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার ও রোগী থাকার জন্য রুমে অপরিচ্ছন্নতা দেখতে পায়। এসময় ভ্রাম্যমান আদালত এই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছে লাইসেন্স দেখতে চাইলে তারা কোন কার্যকর লাইসেন্স দেখাতে পারেনি। ২০১৯ সালের পর থেকে এই প্রতিষ্ঠান তাদের লাইসেন্স নবায়ন করেনি। কমফোর্ট হাসপাতালও অনিয়ম করে স্বাস্থ্যসেবা পরিচালনা করা তাদেরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD