1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার সদর দক্ষিণে ১০০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার সদর দক্ষিণে ১০০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৩৬৯ বার পঠিত

কুমিল্লার সদর দক্ষিণে ১০০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নেকবর হোসেন

কুমিল্লা সদর দক্ষিণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে প্রাণ কোম্পানীর ডিপোর সামনে থেকে ১০০ কেজি গাঁজা ও একটি হাইস গাড়ীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (২৮ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর থেকে ১০০ কেজি গাঁজা ও ঢাকা-মেট্রো-চ-১৩-৫৯৩২ রেজিঃ নাম্বারের কালো রংয়ের হাইস গাড়ীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে গাড়িটি তল্লাশী করে গাড়ীর ভিতরে হতে ১ শত কেজি গাঁজা উদ্ধার ও হাইস গাড়ীর ড্রাইভার এবং তার সহযোগী ১জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম থানাধীন কাঠঘর গ্রামের জাকির হোসেনের ছেলে মোঃ নজির (২৩), অপরজন একই গ্রামের শাহ আলমের ছেলে মোঃ আলী মর্তুজা ফাহাদ (২৩)।
এ ঘটনায় এস আই মোঃ রেজাউল করিম বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ।
মাদক কারবারী এবং গডফাদারদের গ্রেফতার ও সনাক্ত করনে কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD