1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় নদী থেকে উদ্ধার করা মর্টার শেলটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় নদী থেকে উদ্ধার করা মর্টার শেলটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঘুঘুর নদী থেকে উদ্ধার করা মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। এর আগে এটি উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকা থেকে উদ্ধার করা হয়।

রোববার (১৭ আগস্ট ) দুপুরে কুমিল্লা ক্যান্টনমেন্ট ক্যাপ্টেন কেএম তামীম রহমান ও ক্যাপ্টেন মুসতাহসিনা মোকাদ্দেস হৃদির নেতৃত্বে বোম ডিসপোজাল ইউনিট মর্টার শেলটি নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করেন।

এ সময় নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল মঙ্গলবার ১২ আগস্ট সকালে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকায় ঘুঙুর নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছিল এই মর্টার শেলটি। পরে জেলেদের মধ্য থেকে কামাল হোসেন নামে এক ব্যক্তি বিষয়টি ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে এটি উদ্ধার করে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক ( তদন্ত ) টমাস বড়ুয়া বলেন, উপজেলার নাগাইশ এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়। কুমিল্লা থেকে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে মর্টার শেলটিকে নিষ্ক্রিয় করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD