1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
‎আজকের শিক্ষার্থীরা আগামীদিনের দেশ ও জাতির কর্ণধার: ড. মোবারক হোসাইন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

‎আজকের শিক্ষার্থীরা আগামীদিনের দেশ ও জাতির কর্ণধার: ড. মোবারক হোসাইন

  • প্রকাশিতঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২০১ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশ ও জাতির কর্ণধার। একটি জাতির রাতারাতি বদলে যাওয়ার শক্তিশালী হাতিয়ার হলো ভালো মেধাসম্পন্ন শিক্ষিত জনগোষ্ঠী। মানুষের মত মানুষ হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।

আজ রবিবার দুপুরে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “শিদলাই খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা আলিম মাদ্রাসার” আলিম স্তরের পাঠদান ও উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এসব কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকের শিক্ষার্থীরাই আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলবে। সেজন্য শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও সঠিকভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাহমুদা আক্তার। নাতে-রাসূল পরিবেশন করেন মাহিনুর আক্তার। এতে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রাজ্জাক এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলমগীর সরকার, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সভাপতি আব্দুল বারী, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী। এসময় প্রভাষক মো. রেজাউল করিম, মো. জাহাঙ্গীর আলম মেম্বার, মাদ্রাসার সহ-সুপার মোঃ নাছির উদ্দীন, আবু জাহের পুলিশ, মাওলানা মো. আবু কাউছার সরকারসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সভায় মাদ্রাসার আলিম স্তরের পাঠদান ও উন্নয়নকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD