1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন

  • প্রকাশিতঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

নেকবর হোসেন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ৯আগস্ট) দুপুরে কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়।

এ সময় কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান,সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ শতাধিক কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা একাত্মতা পোষণ করে মানববন্ধনে বক্তব্য রাখেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে। এছাড়াও স্বাধীনতার পর থেকে সাগর-রুনিসহ যত সাংবাদিক নিহত ও হেনস্তার স্বীকার হয়েছেন তাদের সকল অপরাধীকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD