1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে এক স্কুলছাত্র নিহত,১০ ছাত্র আহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে এক স্কুলছাত্র নিহত,১০ ছাত্র আহত

  • প্রকাশিতঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির:

কুমিল্লার বুড়িচংয়ে ফুটবল ম্যাচ শেষে ফেরার পথে একটি ট্রাক খাদে পরে পঞ্চম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আর অন্তত ১০ জন ছাত্র।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ছয়টায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রের নাম আব্দুল্লাহ ইমন (১৪) সে হরিপুর উত্তরপাড়া এলাকার শফিউল আলম এর ছেলে। নিহত ইমন হরিপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার বিকেল থেকেই কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল উচ্চ বিদ্যালয় মাঠে এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। উক্ত খেলায় হরিপুর উত্তর একাদশ ও হরিপুর দক্ষিণ একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় হরিপুর দক্ষিণ একাদশ বিজয়ী হয়।

খেলা শেষে খেলোয়াড় ও সমর্থকদের বহনকারী একটি ট্রাক বুড়িচং-কালিকাপুর সড়কের বাকশিমুল উত্তরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।

স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে বুড়িচং হাসপাতালে প্রেরণ করে। সেখানে ইমনের অবস্থার অবনতি দেখে ডাক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, খেলা শেষে ফেরার পথে খেলোয়াড় ও সমর্থকদের পরিবহনকৃত একটি ট্রাক খাদে পড়ে যায়। এ ঘটনায় একজন নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD