1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি :

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদ পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও অঙ্গসংগঠন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে বিজয় র‌্যালী বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে বিজয় র‌্যালী শুরু করে নাঙ্গলকোট উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সমাবেশে মিলিত হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক সহসভাপতি আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্দেশনায় এ বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়।

বিজয় র‌্যালীতে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক কমিশনার আবু ইউসুফ মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা মহিন উদ্দিন রিপন, সৈয়দ আহমদ, নাঙ্গলকোট পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউর রহমান, পারভেজ হোসেন, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক, আবু ফয়সাল মনির।

বিজয় র‌্যালী পরবর্তী সমাবেশে নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক। এসময় বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, নাঙ্গলকোট পৌরসভা যুবদল আহ্বায়ক নুরুল আফসার সজল, সদস্য সচিব এনায়েত উল্যাহ কামাল, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান, আলী হোসাইন টিপু। এছাড়াও উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD