1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির:

কুমিল্লার বুড়িচংয়ে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় মোবাইল ব্যবসায়ী সায়মন রেজাকে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

তিনি জানান, ঘটনার পর আত্মগোপনে থাকা প্রধান আসামি মো. সুমনকে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার মীরপুর ভাষানটেক থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। এর আগে মামলার ২ নম্বর আসামি মোঃ সাত্তার মিয়া (৪৮) কেও সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত শনিবার (২ আগস্ট) এশার নামাজের সময় বুড়িচং উপজেলার শংকুচাইল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদে নামাজরত অবস্থায় সায়মন রেজা (২৮) কে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয় । তিনি শংকুচাইল বাজারের ‘সায়মন টেলিকম’-এর মালিক। হামলায় তার একটি কিডনি বিকল হয়ে যায়। বর্তমানে তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

এ ঘটনায় আহত সায়মনের বাবা, সাবেক সেনা সদস্য আলী হায়দার বুড়িচং থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

ওসি আজিজুল হক জানান, মসজিদের ভেতরে এমন বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD