1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোট পৌরসভা বিএনপি'র সকল ওয়ার্ড কমিটি হস্তান্তর - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোট পৌরসভা বিএনপি’র সকল ওয়ার্ড কমিটি হস্তান্তর

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার পঠিত

নাঙ্গলকোট  প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার সকল ওয়ার্ড কমিটি হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকালে নাঙ্গলকোট পৌরসভা বিএনপি কার্যালয়ে ৯ ওয়ার্ড নেতৃবৃন্দের হাতে তাদের নিজ-নিজ কমিটি হস্তান্তর করা হয়। কমিটি হস্তান্তর করেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল ও সদস্য সচিব আব্দুল কাদের জিলানী।

এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার ও আব্দুর রাজ্জাক-সহ পৌরসভা নেতৃবৃন্দ এবং সকল ওয়ার্ড সুপার ফাইভ নেতৃবৃন্দ।

নাঙ্গলকোট পৌরসভার ১নং ওয়ার্ড কমিটিতে বেতাগাঁও গ্রামের সেলিম মজুমদারকে সভাপতি ও শ্রীহাস্য গ্রামের ওমর ফারুক শিপনকে সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ডে নাওগোদা গ্রামের আব্দুস সাত্তারকে সভাপতি ও দৌলতপুর গ্রামের মামুন অর রশিদকে সাধারণ সম্পাদক, ৩ নং ওয়ার্ডে হরিপুর দক্ষিণ পাড়ার খাজা আহমদকে সভাপতি ও গোত্রশাল গ্রামের শাহে এমরান স্বপনকে সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ডে হরিপুর আমজাদ বাড়ির হাজি সোহরাবকে সভাপতি ও হরিপুর নতুন বাড়ির শাহ জাহানকে সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ডে চৌগুরি গ্রামের আইয়ুব আলীকে সভাপতি ও দাউদপুর গ্রামের ওমর ফারুক মজুমদারকে সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ডে তুলাপুকুরিয়া গ্রামের ফজলুল হককে সভাপতি ও নাঙ্গলকোট গ্রামের ডাক্তার মাহবুবুল হককে সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ডে মান্দ্রা গ্রামের রবিউল হোসেনকে সভাপতি ও জোড়পুকুরিয়া গ্রামের নুর গোলশাহকে সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ডে শ্রীকামতা গ্রামের দুলাল মজুমদারকে সভাপতি ও বিশারা গ্রামের আমির হোসেনকে সাধারণ সম্পাদক এবং ৯নং ওয়ার্ডে ধাতিশ্বর গ্রামের ওমর ফারুককে সভাপতি ও বাতুপাড়া গ্রামের মোহাম্মদ হাসানকে সাধারণ সম্পাদক করে সকল ওয়ার্ডে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD