1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে জিপিএ-৫ বিজয়ী শিক্ষার্থীদের উল্লাস - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে জিপিএ-৫ বিজয়ী শিক্ষার্থীদের উল্লাস

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২১১ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি:
আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি আই.এফ.এস এর আয়োজনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বিজয়ীদের উল্লাস শনিবার দিন ব্যাপী নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আইএফএস পরিচালক আমিনুল হক মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডাক্তার এ.কে.এম কামারুজ্জামান। প্রধান বক্তা ছিলেন ডরিন গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ দেলোয়ার হোসাইন।

আই.এফ.এস পরিচালক কবি আফজাল হোসাইন মিয়াজীর সঞ্চালনায় বিজয়ীদের উল্লাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন আই.এফ.এস সাবেক সভাপতি ও বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন, আই.এফ.এস পরিচালক লন্ডন প্রবাসী ব্যবসায়ী মহিন উদ্দিন মজুমদার, লিন্নাস গ্রুপ চেয়ারম্যান মোবারক হোসেন, সাবেক ছাত্র নেতা মাঈনুল হক মজুমদার বাবলু, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দৈনিক সমকাল মাল্টি মিডিয়া রিপোর্টার রবিউল হোসাইন রাজু, সাইফুরস লাকসাম ব্রাঞ্চ পরিচালক নাজিম উদ্দিন, বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুল প্রধান শিক্ষক নাছির উদ্দিন মজুমদার, বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন, ঝিকটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, তুলাতুলি উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন বিএসসি প্রমুখ।

অনুষ্ঠানে জিপিএ ৫ শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, গান, স্পোকেন ইংলিশ ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ টাকা, মিষ্টি ও ফুল তুলে দেন অতিথি বৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD