1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত ৬ পুলিশ সদস্যকে রাজকীয় বিদায় সংবর্ধনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত ৬ পুলিশ সদস্যকে রাজকীয় বিদায় সংবর্ধনা

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৩০ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির:

অবসরে যাওয়া ৬ পুলিশ সদস্যের সম্মানে কুমিল্লার বুড়িচং থানায় এক রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকালে বুড়িচং থানা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই রাকিবুল হাসান।

বিদায়ী পুলিশ সদস্যরা হলেন মুন্সী জসিম উদ্দিন, কনস্টেবল মো. আবুল খায়ের, কনস্টেবল তৈয়ব আলী, কনস্টেবল মো. মোবারক হোসেন, কনস্টেবল আবদুল হক ও কনস্টেবল আবুল কালাম।

অনুষ্ঠানে বিদায়ী সদস্যদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন এএসআই মো. আসাদ, এসআই জয়নাল আবেদীন, এসআই মো. নুরুল ইসলাম এবং কনস্টেবল আসাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআই নসরুল্লাহ, এসআই ফারুক আহমেদসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, ুআজ আমাদের প্রিয় সহকর্মীদের অবসর জনিত বিদায় দেওয়া হলো। তারা জীবনের গুরুত্বপূর্ণ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় অতিবাহিত করেছেন। আমরা আল্লাহর কাছে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

বিদায়ী পুলিশ সদস্যদের সম্মানে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD