1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণে অংশীজন সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণে অংশীজন সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৪৮ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির:

কুমিল্লার শাসনগাছা হতে বুড়িচং, ব্রাহ্মণপাড়া হয়ে মিরপুর পর্যন্ত এম এ গনি সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই ) বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান এবং সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, বুড়িচং।

সভায় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লা বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান, রোড ডিজাইন ইঞ্জিনিয়ার মো. গোলাম রাব্বানী, সাবেক অতিরিক্ত সচিব সাইদ হাসান শিকদার।

সভায় বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহম্মদ লাভলু, বুড়িচং থানার এসআই মো. নুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক মো. অহিদুর রহমান, বিএনপির বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, বুড়িচং বাজার কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন দোলন, ভরাসার বাজার কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সেক্রেটারি শামসুল হুদা, ছাত্র প্রতিনিধি ছাব্বির, আরিফ আহমদ মাহাদী, পিয়াস এবং ব্রাহ্মণপাড়া উপজেলার ছাত্র প্রতিনিধি মাসুদ আলম বক্তব্য রাখেন।

এছাড়া পীরযাত্রাপুর ইউনিয়নের মেম্বার আবদুল হক, সদর ইউনিয়নের মেম্বার জসিম উদ্দিনসহ দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, এই গুরুত্বপূর্ণ সড়কটি উন্নয়ন হলে কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার জনগণের যাতায়াত এবং পণ্য পরিবহন ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। সড়কটি দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে উন্নয়ন ও সম্প্রসারণের দাবি জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD