1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
‎মোবাশ্বের আলম ভূঁইয়া'র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি'র বিক্ষোভ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

‎মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি’র বিক্ষোভ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৯৪ বার পঠিত


নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি এলাকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে সোমবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎বিক্ষোভ মিছিলটি দৌলখাঁড় দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে দৌলখাঁড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দৌলখাঁড় জিরু পয়েন্টে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

‎দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সুবেদার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মতিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু।

‎নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবুল কালাম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব মনির মজুমদার, উপজেলা যুবদল সদস্য মোহাম্মদ ওয়াসিম, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন।

‎এসময় উপস্থিত ছিলেন দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মোল্লা, ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি জয়নাল আবদীন ফরায়েজী, ইউনিয়ন বিএনপি নেতা কাজী হাসেম, আব্দুল মন্নান, হারুনর রশীদ, সৈয়দ সুমন, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মিজান ফরায়জী, স্বপন, কাজী মাসুদ, জামাল মহাজন, বিপ্লব, জসিম মেম্বার, নাসির উদ্দীন, ইউনিয়ন যুবদল সদস্য মহসিন মোল্লা, মাইনুল হোসেন শিবলু, লোকমান মোল্লা, ইউনিয়ন ছাত্রদল নেতা স্বপন ফরায়েজি, গাজী ফরহাদ, কাউছার হামিদ, সোলেমান হাজারী, বাবলু মিয়া, আরিফুল ইসলাম, সৌরভ হোসেন পাপ্পু, ফয়সাল মাহমুদ, রাকিব, রোমন, রাসেল, মারুফ, আল আমিন, রাব্বি, তুষার প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD