1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৬২ বার পঠিত

 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:

‎কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের ও অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ড পাশবিক হত্যাকান্ডের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শনিবার বিকালে নাঙ্গলকোট সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে শেষ করে।

‎বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মির্জা জয়নাল আবদীন হিরন, নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহেল, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা মহিন উদ্দিন রিপন।

‎বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলাউদ্দিন, ইয়াছিন রনি, মহিন উদ্দিন, সাব্বির, আজিম আহমেদ, সিদ্দিকুর রহমান মজুমদার, জালাল আহমেদ, রহিম, পেয়ার আহমেদ, গোলাম মেহেদী হাসান রাজু, কাউছার, মিলন, নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ আহমদ, আলী আকবর, আব্দুল্লাহ আল মামুন, রেদোয়ান, মোহাম্মদ রিয়াদ, আলম, সোহাগ, সোহেল, শাখাওয়াত হোসেন রনি, মেহেদী হাসান, ইসমাইল প্রমুখ।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD