1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৫১ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির:

কুমিল্লার বুড়িচংয়ে ‘২৪ এর শহীদ দিবস’ উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শহীদদের স্মরণে শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে অংকন করে নানা রঙের গ্রাফিতি ও চিত্র। এসব চিত্রে উঠে আসে দেশপ্রেম, ত্যাগ ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

প্রতিযোগিতা পরিদর্শন করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশিদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মো. ফয়েজসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেন রামপুর উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করেন আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।

উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন নিমসার জুনাব আলী কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করেন বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ ও তৃতীয় স্থান অর্জন করেন পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD