1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ১১ জুলাইকে 'গণঅভ্যুত্থান প্রতিরোধ দিবস' ঘোষণা করলেন -মন্ত্রী আসিফ মাহমুদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ১১ জুলাইকে ‘গণঅভ্যুত্থান প্রতিরোধ দিবস’ ঘোষণা করলেন -মন্ত্রী আসিফ মাহমুদ

  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৫২ বার পঠিত

 

নেকবর হোসেন

আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে ২০২৪ সালের এই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানের ডাক দিয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ (শুক্রবার, ১১ জুলাই ২০২৫) বিকাল ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে “জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই শীর্ষক স্মৃতির মিনার” সেমিনার অনুষ্ঠানে স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদ সজিব ভূইয়া এই ঘোষণা দেন।
এ সময় তিনি আরও বলেন, ২৪ সালের আন্দোলনে শিক্ষার্থীদের যে ভূমিকা ছিল তা বাংলাদেশকে জাগ্রত করেছে। তাই তাদের ক্ষুদ্র দাবি অনুযায়ী কুবিতে শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে তিনি ৩টি বাস উপহার দেওয়ার ঘোষণা করেন।

এই অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান সহ জুলাই আন্দোলনে অংশ নেওয়া জুলাইযোদ্ধা এবং কুবির শিক্ষক-শিক্ষার্থীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD