1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে ধর্ষণ: ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরানকে পাঁচ দিনের রিমান্ডে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে ধর্ষণ: ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরানকে পাঁচ দিনের রিমান্ডে

  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৯৪ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা মুরাদনগরে আলোচিত ধর্ষণের ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া মূলহোতা শাহ পরানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার কুমিল্লার ১১ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হক আসামির রিমান্ড মঞ্জুর করেন। আদালতের ইন্সপেক্টর সাদেকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আগে গতকাল মঙ্গলবার আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিন। তাঁর আবেদনের প্রেক্ষিতে আজ রিমান্ড মঞ্জুর করেন বিচারক মমিনুল হক।

গত ২৬ জুন দিবাগত রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি গ্রামে বসত ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী নারীকে বিবস্ত্র করে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এসব ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

এ ঘটনায় পুলিশ ধর্ষণে অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা ফজর আলী ও ভিডিও ছড়িয়ে দেওয়ার মূলহোতা শাহ পরানসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD