1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সীমান্তে ভারতে মানব পাচারকালে সিএনজি সহ ৫ জন আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা সীমান্তে ভারতে মানব পাচারকালে সিএনজি সহ ৫ জন আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৩২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারকালে সিএনজি সহ ৫ জনকে আটক করা হয়েছে।জেলার বুড়িচং সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় তিনজন বাংলাদেশি নাগরিক ও দুই পাচারকারীসহ একটি সিএনজি আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আরও দুই পাচারকারী পলাতক রয়েছে। (৮ জুলাই) মঙ্গলবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।

বিজিবি জানায়, রোববার (৭ জুলাই) রাতে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ খারেরা বিওপির টহল দল সীমান্ত পিলার ২০৭১/২-এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলবাড়ী নামক এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃত বাংলাদেশি নাগরিকরা হলেন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর এলাকার উসমান মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৬), একই জেলার পূর্বধলা বলিয়াকান্দা এলাকার রহম আলীর ছেলে সাইদুর হক (২৪), রানি খং উপজেলার বিজয়পুর এলাকার হজরত আলী (২৮)।

এ সময় আটক হন, মানবপাচারকারী কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা গ্রামের আব্দুল করিমের ছেলে মো. বিল্লাল (৪৫), পাহাড়পুর এলাকার আব্দুর সাত্তারের ছেলে হাবিবুর রহমান (৩০)। তবে এ সময় পাচারচক্রের আরও দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD