1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে যৌন হয়রানির ভিডিও ধারণ ঘটনায় ৪ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে যৌন হয়রানির ভিডিও ধারণ ঘটনায় ৪ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা মুরাদনগরে এক নারীকে যৌন হায়রানি ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় পর্নোগ্রাফি মামলায় চারজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১নং আমলি আদালতের বিচারক মমিনুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক রুহুল আমিন সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ জুন বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরে ওই নারীর ভিডিও ধারণ করে অভিযুক্তরা। শনিবার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। পরে পর্নোগ্রাফি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। এরপর পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে।

এদিকে ধর্ষণের মামলায় আগেই মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেফতার করা হয়েছিল। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD