1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার মুরাদনগরে নির্যাতিত সেই নারীর বাড়িতে কায়কোবাদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার মুরাদনগরে নির্যাতিত সেই নারীর বাড়িতে কায়কোবাদ

  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘটে যাওয়া ঘটনায় সমবেদনা প্রকাশ করতে নির্যাতিত নারীর বাড়িতে গিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এ সময় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

গতকাল মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর বাড়ি মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচরে ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে আলোচনায় তিনি বলেন, আমি যেমন এ মুরাদনগরের সন্তান, আপনারাও এ মাটিরই সন্তান। এখানে আমার যেমন অধিকার, আপনাদেরও তেমন অধিকার। ধর্মের ভিত্তিতে কাউকে হেনেস্তা করার সুযোগ নেই।

আপনারা আমার ভাই। হিন্দু মুসলিম ভেদাভেদ বুঝি না, আমি বুঝি আপনারা সবাই আমার ভাই। আমি আপনাদের আপনজন। আপনারা জানেন, এই ঘটনায় বিএনপির কোনো সংযোগ নাই। এই ঘটনায় বিএনপির নাম জড়িয়ে দেয়। অথচ আসামি ছিল আওয়ামী লীগের কর্মী। আপনাদের সাথে বিএনপির বিরোধ সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ও এনসিপি যে ষড়যন্ত্র করেছে তা সফল হয়নি, হবেও না ইনশাআল্লাহ।

এই মামলাটি তদন্ত চলমান, তাই আমি বেশি কিছু বলব না। সুষ্ঠু বিচার করতে হবেই হবে। আমি এখানে এসেছিলাম সকলের সাথে দেখা করতে, কথা বলতে। কিন্ত পুলিশ ও আমাদের মাননীয় উপদেষ্টা ষড়যন্ত্র করে তাদেরকে এখান থেকে দূরে নিয়ে যায়। আমি জানতে চাই, তাদের উদ্দেশ্য কি। তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে কেন এতো মরিয়া হয়ে উঠেছে।

এ মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বীরা আমাকে সর্বোচ্চ ভোট দেয়। আমার বিরুদ্ধে যখন মামলা হলো তখন আমার মামলা প্রত্যাহারের দাবিতে মুরাদনগরের হিন্দুরা মানববন্ধন করেছে। আমাদের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সুসম্পর্ক নষ্ট করতেই আওয়ামী লীগ নেতাকে বিএনপি বলে অপপ্রচার করেছে একটি পক্ষ।

ওরা চায় হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে এ দেশকে ভারতের অঙ্গ রাজ্য বানাতে। ওদের ষড়যন্ত্র শুধু বিএনপির বিরুদ্ধে নয় আমাদের প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে।

ওদের সকল ষড়যন্ত্র হেরে যাবে, জিতে যাবে আপনাদের ভালবাসা। হিন্দু মুসলিম সম্প্রীতি ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে আছি। আপনারা নির্ভয়ে বসবাস করুন।

বিদায় বেলায় এই অঞ্চলের হিন্দুদের গত ২৬ জুন ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে কাজী শাহ মোফাজ্জল কায়কোবাদ বলেন, যারা এমন পাশবিক কাজে জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তবে কোনো নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়।

নারীদের সম্মান করতে হবে। সকল অন্যায় অনাচার থেকে বেঁচে থাকবেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করে একটি নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD