1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৪২ বার পঠিত

বুড়িচং প্রতিনিধি:

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি মু. সানাউল্লাহ রাসেল এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার আমীর অধ্যাপক অহিদুর রহমান, সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, গোপালগঞ্জ জেলার ছাত্রশিবিরের সাবেক সভাপতি সুজন চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা জাকারিয়া খাঁন, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কবির হোসেন, এবং বুড়িচং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রশিবির বুড়িচং উপজেলা শাখার সেক্রেটারি ইহছানুর রহমান শিহাব। কর্মসূচিতে উপজেলা শাখার সেক্রেটারিয়েট সদস্যসহ ইউনিয়ন, ওয়ার্ড এবং উপশাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও জনশক্তিরা অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD