1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় পরীক্ষাকেন্দ্রে গিয়ে শিক্ষার্থী জানাল যে তার করোনা পজিটিভ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় পরীক্ষাকেন্দ্রে গিয়ে শিক্ষার্থী জানাল যে তার করোনা পজিটিভ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লার চান্দিনায় পরীক্ষাকেন্দ্রে গিয়ে এক এইচএসসি পরীক্ষার্থী জানায় যে সে করোনাভাইরাসে আক্রান্ত। পরে বিশেষ ব্যবস্থায় ওই পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্র জানায়, বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে আসে এক পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর আগে সে নিজের করোনা পজিটিভ রিপোর্ট উপস্থাপন করলে, কেন্দ্র কর্তৃপক্ষ তাকে আলাদা কক্ষে বসিয়ে পরীক্ষার ব্যবস্থা করে।

ওই শিক্ষার্থী চান্দিনা মহিলা কলেজের মানবিক বিভাগের ছাত্রী বলে জানা গেছে। তাকে আলাদা কক্ষে বসানোর পাশাপাশি একজন আলাদা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে আমরা আগেই প্রয়োজনীয় সতর্কতা নিয়েছি। আজকের ঘটনার পর আমরা আরও কঠোর ব্যবস্থা নিচ্ছি।’

ইউএনও আরও জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম দিনের পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে মাস্ক বিতরণ করা হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোতে পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং তা কক্ষে কক্ষে ঘোষণা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD