1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৬৭ জন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৬৭ জন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলায় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার ৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরিসংখ্যান অনুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পরীক্ষায় মোট ২,৪৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২,৪০১ জন। অনুপস্থিত ছিলেন ৪৩ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে আলিম পরীক্ষায় মোট ৩৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৪ জন উপস্থিত ও ২২ জন অনুপস্থিত ছিলেন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫০ জন উপস্থিত এবং ২ জন অনুপস্থিত ছিলেন।

পরীক্ষার পরিবেশ ও কেন্দ্রগুলোর প্রস্তুতি পরিদর্শনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ুআমরা চেষ্টা করছি পরীক্ষার্থীদের জন্য একটি নকলমুক্ত ,নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে। প্রথম দিনের পরীক্ষা

সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনুপস্থিতদের বিষয়টি বোর্ডে পাঠানো হবে।”

উল্লেখ্য, উপজেলার প্রতিটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যবেক্ষক টিমের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD