1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
‎বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া'র উপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

‎বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৩৪ বার পঠিত


‎ নাঙ্গলকোট প্রতিনিধি :
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার উপর কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি এলাকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বুধবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‎বিক্ষোভ মিছিলটি দায়েম ছাতি বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে ‎নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম, হেসাখাল ইউনিয়ন যুবদল আহ্বায়ক রফিকুল ইসলাম খোকন, ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলাম সোহাগ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন খন্দকার, হেসাখাল ইউনিয়ন যুবদল সদস্য সচিব আতিকুর রহমান সাদ্দাম, ইউনিয়ন যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন, মানিক মিয়া, আবুল খায়ের, ইউনিয়ন যুবদল নেতা ফিরোজ হোসেন মিন্টু, সোহেল, আলাউদ্দিন মিয়াজী, মাঈন উদ্দিন মনু, মাঈন উদ্দিন, নাঙ্গলকোট কামিল মাদরাসা ছাত্রদল সভাপতি জিয়া বিপ্লব, ইউনিয়ন ছাত্রনেতা সাকিব পাটোয়ারী, শাহপরান, মোহাম্মদ রাজু, আলামিন, নোমান, নাফিজ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD