1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে কাপ কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে কাপ কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটস কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে কাপ কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিন ব্যাপী নাঙ্গলকোট উপজেলা পরিষদ মাঠ ও হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাপ কার্নিভালে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শ’ ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছোড়া, মাছ শিকার, আইন নৃত্য, রিং ছোড়াসহ বিভিন্ন ইভেন্টে নানান রকম সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করেন।

এছাড়া রাজার সাজে কাপ কার্নিভালে অংশগ্রহণ করেন স্কাউটস নাঙ্গলকোট শাখা কমিশনার তাজুল ইসলাম মিলন। একই দিন বিকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কাউটস নাঙ্গলকোট শাখা কমিশনার তাজুল ইসলাম মিলনের সভাপতিত্বে কাপ কার্নিভাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস নাঙ্গলকোট উপজেলা সভাপতি মোহাম্মদ আল আমিন সরকার। স্বাগত বক্তব্য রাখেন স্কাউটস নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ মজুমদার স্বপন।

স্কাউটস নাঙ্গলকোট উপজেলা কাব ইউনিট লিডার কুলসুম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, স্কাউটস এ.এল.টি মোহাম্মদ এয়াছিন, মোহাম্মদ ইউসুপ, স্কাউটস উপজেলা কোষাধ্যক্ষ কাজী মোজাম্মেল হক, নির্বাহী সদস্য নিজাম উদ্দিন মজুমদার প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD