1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে বিষ প্রয়োগ ও এসিড ঢেলে শিশু হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে বিষ প্রয়োগ ও এসিড ঢেলে শিশু হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৯২ বার পঠিত

বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে বিষ প্রয়োগ ও এসিড ঢেলে ১৪ বছর বয়সী শিশু হোসাইন হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লার চান্দিনা উপজেলায় আসামীদের মামার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক।

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের সোলাইমানের ছেলে আলাউদ্দিন (২২) এবং সাইমুন (১৬)

পুলিশ জানায়, গত দুইমাস আগে উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মইনুল হোসেনের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এতে সাইমুন নামে এক যুবকের জড়িত থাকার অভিযোগে

গ্রাম্য সালিশে প্রমাণিত হলে তাকে ৫ হাজার জরিমানা করা হয়। সালিশ করেন হোসাইনের বাবা আবু তাহের। এতেই ক্ষুব্ধ হয়ে সাইমুন ও তার ভাই আলাউদ্দিন গত ৩১ মে হোসাইনকে ডেকে নিয়ে জোরপূর্বক বিষপান করায়। অ্যাসিড ছুঁড়ে দেয় তার অন্ডকোষে। ১২ দিন কুমিল্লা জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার মারা যায় শিশুটি।

এই বিষয়ে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক বলেন, শিশু হোসাইন হত্যার ঘটনা দুই জনের নাম উল্লেখ করে নিহতের মা শাহিনা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা চান্দিনা উপজেলার আসামীদের মামার বাড়ি থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD