1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে এমপি’র অর্থায়নে সহস্রাধিক পরিবার পেল ইফতার সামগ্রী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে এমপি’র অর্থায়নে সহস্রাধিক পরিবার পেল ইফতার সামগ্রী

  • প্রকাশিতঃ বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩৬৭ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর ।।

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার স্থানীয় এমপির নিজস্ব অর্থায়নে সহ¯্রাধীক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি ছোলা, ৩ কেজি পেয়াঁজ, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ১ কেজি ডালসহ মোট ১০ কেজির একটি করে প্যাকেট বিতরণ করা হয়।

বুধবার দুপুরে উপজেলা সদরের দক্ষিন পাড়া এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করায়।

উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী তুফরিজ এটনের সভাপতিত্বে ইফতার বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

উপজেলার যুবলীগের আহ্বায়ক রুহুল আমিনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তারেক আবদুল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, মুরাদনগর কাজী নোমান আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদিকুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক বদিরুজ্জামান, কাজী শারফিন শাহ, ইউপি সদস্য আল-আমিন বাদশা, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, হাজী ইসমাইল দানু, হাফেজ আবুল কালাম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD