1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে সম্মেলন ও পুননির্বাচনের দাবিতে বিএনপির মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে সম্মেলন ও পুননির্বাচনের দাবিতে বিএনপির মানববন্ধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৯৫ বার পঠিত


নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দ্বিবার্ষিক সম্মেলন ও পুননির্বাচনের দাবিতে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন বুধবার বিকালে রায়কোট নতুন বাজারে অনুষ্ঠিত হয়েছে। গত ১২মে সোমবার ৫নং ওয়ার্ড সম্মেলনে হট্টগোলের জেরে সম্মেলন ও নির্বাচন অসমাপ্ত রেখে চলে যান সম্মেলন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।

‎মানববন্ধন ও সাংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি প্রার্থী রুহুল আমিন হাজারী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী গাজী হায়াতুন্নবী, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সহ প্রচার সম্পাদক গাজী আবুল কাশেম।

‎সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আব্দুল কাদের মোল্লা, বিএনপি নেতা আলী আহমদ, শহিদুল্যাহ, আব্দুল কুদ্দুস হাজারী, গাজী সিরাজ মিয়া, গাজী জসিম উদ্দিন, গাজী ইউসুফ, মামুন সওদাগর, জয়নাল আবেদীন মোল্লা প্রমুখ।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য মিজানুর রহমানসহ ১২মে সম্মেলন পরিচালনায় নিয়োজিত নেতৃবৃন্দকে পরিবর্তন করে উপজেলা বিএনপির অপর নেতৃবৃন্দের মাধ্যমে ৫নং ওয়ার্ড সম্মেলন ও পুননির্বাচনের দাবি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD