1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২২৫ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং।।

বুড়িচং উপজেলার ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা,গজল ও কবিতা আবৃতি গতকাল ২৭ মে, মঙ্গলবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জানতে হলে নজরুল এর বই পড়তে হবে আর নিজেকে ভালো মানুষ হিসেবে গড়তে হলে পাঠ্য বই ছাড়াও বিশিষ্ট লেখকদের বই বেশি পড়ার অভ্যাস করতে হবে।
তিনি আরও বলেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ও অন্যান্য সহকার্যক্রম দেখে মুগ্ধ হলাম। প্রতিটি প্রতিষ্ঠানকে লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশের জন্য সহকার্যক্রমের বিকল্প নেই।
স্কুল প্রধান শিক্ষক এনামুল হক সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো.মোসলেহ উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ খোরশেদ আলম।
সহকারী শিক্ষক ওমর ফারুক সিয়ামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শিরিন আক্তার, মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD