1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা নবগঠিত কমিটির পরিচিতি সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা নবগঠিত কমিটির পরিচিতি সভা

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা এডহক কমিটির পরিচিতি সভা রবিবার সকালে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন মাদরাসা নবগঠিত কমিটির সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শিক্ষাবিদ মাওলানা নুরুল ইসলাম হাসান। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন।

অনুষ্ঠান শুরুতে নবগঠিত কমিটির সভাপতি, অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিসহ অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা শিক্ষকবৃন্দ।

বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা প্রভাষক জাফর আহমেদের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মাস্টার জাফর আহমেদ, মাদরাসা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শামসুল হক, বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় এডহক কমিটি সভাপতি মজিবুর রহমান মোল্লা, মাদরাসা সহকারী অধ্যাপক নূরুল ইসলাম আনোয়ারী, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক কাজী ফয়সাল, সদস্য মনির হোসেন সিফাত, বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আলী আশ্রাফ মিলন, এক্সিম ব্যাংক বক্সগঞ্জ শাখা ব্যবস্থাপক এস এম হারুনুর রশিদ, মাদরাসা প্রাক্তন প্রভাষক মহি উদ্দিন হামিদী, ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা তারিকুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন সহকারী সেক্রেটারি মেসবাহুল ইসলাম নয়ন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম।

উপস্থিত ছিলেন বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ মজুমদার, অভিভাবক সদস্য দলিল লিখক আবু বকর সিদ্দিক, দাতা সদস্য ছানা উল্লাহ।

অনুষ্ঠান শেষে বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসায় বিভিন্ন শ্রেণিতে ১ম, ২য় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD