1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'শক্তি' ভোলায় প্রস্তুত ৮৬৯ আশ্রয়কেন্দ্র - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’ ভোলায় প্রস্তুত ৮৬৯ আশ্রয়কেন্দ্র

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৬৮ বার পঠিত

দৈনিক কুমিল্লা ডেস্ক:

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ঘূর্ণিঝড় মোকাবেলায় ও মানুষের জানমালের ক্ষয়-ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক জরুরি সভা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

সভায় জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, ‌‘ঘূর্ণিঝড় শক্তি’ মোকাবেলায় ইতিমধ্যে জেলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ১৩ হাজার ৮৬০ জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্য প্রস্তুতসহ ৯৮টি মেডিকেল টিম এবং গবাদিপশুর জন্য ২১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে মজুদ আছে দুই লাখ ২০০ একানব্বই মেট্রিক টন চাল, ১০১৫ প্যাকেট শুকনো খাবার। এছাড়াও ছয় লাখ ২২ হাজার নগদ টাকা রাখা হয়েছে। এগুলোর মাধ্যমে দুর্যোগকবলিতদের সব ধরনের সহায়তার ব্যবস্থা করা হবে।

এদিকে ঘূর্ণিঝড় শক্তিকে ঘিরে জেলায় কর্মরত সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্গম চরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশের বেশ কয়েকটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD