1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার এবং সনদ বিতরণ  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার এবং সনদ বিতরণ 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৫৮৪ বার পঠিত

নেকবর হোসেন ।।

“সুস্থ দেহে সুস্থ মন গড়ে তোলে ক্রীড়াঙ্গান”এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড উদ্যোগে আন্ত: কলেজ ভলিবল প্রতিযোগিতা মঙ্গলবার (২১ মার্চ) কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজনে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ সরকারি মাঠে সকালে প্রধান অতিথি হিসেবে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাসের।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সুধারাম ও ময়নামতি অঞ্চলের ১২ টি কলেজের ১৫৬ জন প্রতিযোগি অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাসের বলেন, ক্রীড়া হচ্ছে উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম।কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,তোমরাই আগামি বাংলাদেশের ভবিষৎ, নিজেকে তৈরি করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব প্রফেসর নূর মোহাম্মদ,শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষা বোর্ড উপ-সচিব (একাডেমি)ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।

একই দিন বিকেলে পুরষ্কার বিতরণ পর্বে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন, কুমিল্লা শিক্ষা বোর্ড উপ-সচিব (একাডেমি)ও ক্রীড়া কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার সদস্য সচিব মোহাম্মদ সাফায়েত মিয়া অতিথি হিসেবে পুরস্কার ও সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল হাসনাত বাবুল।

প্রধান অতিথির মাধ্যমে বেলুন উড়িয়ে মাঠ পর্যক্রমের মাধ্যমে খেলার শুভ উদ্ভোধন ঘোষনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD