1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে ময়নামতিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে ময়নামতিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা- সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি সাহেবের বাজারে ব্যাটারিচালিত অটো রিক্সার সাথে ধাক্কা খেয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার ১৭ মে বেলা তিনটায় কুমিল্লা সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবকের নাম পলাশচন্দ্র সরকার (৩০), সে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর গ্রামের নারায়ণ চন্দ্র সরকারের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এ এস আই রাজিবুল।

তিনি জানান, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মোটরসাইকেল নিয়ে দেবপুর যাচ্ছিলেন পলাশ চন্দ্র সরকার। ময়নামতি সাহেব বাজার এলাকায় ব্যাটারি চালিত একটি অটো রিক্সাকে ওভারটেক করতে গেলে অটো রিক্সার সাথে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহীর। এতে মোটরসাইকেল আরোহী পলাশ ছিটকে রাস্তার উপর পড়ে গেলে অপরপ্রান্ত থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।এ সময় টাকের চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটোকে উদ্ধার করে।

তিনি আরো জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD