1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় তেল কম দেওয়ায় একটি পেট্রোল পাম্প সিলগালা করল বিএসটিআই - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় তেল কম দেওয়ায় একটি পেট্রোল পাম্প সিলগালা করল বিএসটিআই

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

নেকবর হোসেন

জ্বালানি তেলের পরিমাপে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে কুমিল্লার বুড়িচং উপজেলার একটি পেট্রোল পাম্প সাময়িকভাবে বন্ধ (সিলগালা) করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (১২ মে) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাসহ বিভিন্ন এলাকায় বিএসটিআই কর্তৃক পরিচালিত সার্ভিল্যান্স (তদারকি) অভিযানে জ্বালানি পরিমাপে অনিয়ম ধরা পড়ে।

বিএসটিআই সূত্রে জানা যায়, মেসার্স আনোয়ার অ্যান্ড সন্স ফিলিং স্টেশন, দক্ষিণপাড়া, বুড়িচং -এর একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৬০ মিলিলিটার কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল। এ অপরাধে সংশ্লিষ্ট ইউনিটটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
অপরদিকে, একই উপজেলার মেসার্স জিসান ফিলিং স্টেশন, মেসার্স নুরজাহান ফিলিং স্টেশন, এবং কোটবাড়ি বিশ্বরোড এলাকার বিসমিল্লাহ ফিলিং স্টেশনুএই তিনটি পাম্পে অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি তেলের পরিমাপ যথাযথ পাওয়া গেছে।

উক্ত অভিযানে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা মো: লুৎফর রহমান, পরিদর্শক (মেট্রোলজি), মো: আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি) এবং মো: হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।বিএসটিআই জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD