1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে যুবদলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে যুবদলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা

  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

নাঙ্গলকোট  প্রতিনিধি:
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে আগামী ১০মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার প্রস্তুতি সভা বৃহস্পতিবার ৮ মে সকালে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল আহ্বায়ক আনোয়ারুল হক। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু।

নাঙ্গলকোট পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়েত উল্যাহ কামালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি, দেলোয়ার হোসেন, আবু ইউনুস হাসান মানিক, কুমিল্লা মহানগর যুবদল যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম বাবু, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার আবু ইউসুফ মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু, পৌরসভা আহ্বায়ক নুরুল আফসার সজল, নাঙ্গলকোট উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোদাচ্ছের হোসেন মজুমদার লিটন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, শিহাব উদ্দিন খন্দকার, অহিদুল ইসলাম মজুমদার, কাজী ফয়সাল, নাঙ্গলকোট পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, নূর আহমেদ।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মোল্লা, পৌরসভা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মহিন উদ্দিন, বেলাল মজুমদার, মোহাম্মদ সবুজ, কাউছার আলম লিটন, মোহাম্মদ লিটন, আবু বকর সিদ্দিক মনু, গোলাম সরোয়ার মজুমদার, কামাল হোসেন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD