1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংর্ঘষে আহত ১০ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংর্ঘষে আহত ১০

  • প্রকাশিতঃ সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৩৬০ বার পঠিত

দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

শামীম রায়হান ॥

দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা গোমতী সেতুর উপরে একটি বালু ভর্তি ট্রাকের পেছনে লক্ষিপুরের রায়পুরগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দশজন আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর উপরে এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় আহতদের স্থানীয় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷

এতে মহাসড়কের দাউদকান্দির টোলপ্লাজা থেকে ভাটেরচর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। দাউদকান্দি মডেল থানা ও হাইওয়ে পুলিশ দুপুর ১টার দিকে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি রেকারের সাহায্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে৷

এ সময়ে যানজটে শতাধিক যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন আটকা পড়ে। মহাসড়কে যানজট লাগার কারণে যানবাহন ধীর গতিতে চলছে। এতে যাত্রীরা সীমাহীন ‍দুর্ভোগ পোহাচ্ছে।

এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ ও  স্থানীয়দের সহযোগিতায় যানবাহন চলাচলের গতি স্বাভাবিক করা হয়৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD