1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ন্যায় বিচার ও গণমানুষের আকাঙ্ক্ষার পক্ষে ছাত্রসেনার অবস্থান:বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ন্যায় বিচার ও গণমানুষের আকাঙ্ক্ষার পক্ষে ছাত্রসেনার অবস্থান:বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা

  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির:

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চায়—আমরা কোনো অপরাধী, নিপীড়ক বা গণবিরোধী শক্তিকে সমর্থন করি না। আমরা ন্যায় বিচার, জবাবদিহিতা এবং গণমানুষের নিরাপত্তার প্রশ্নে সবসময় আপসহীন।

সম্প্রতি জুলাই আন্দোলনে দেশের ছাত্র-জনতার ওপর যে নির্মম হত্যাকাণ্ড ও নৃশংসতা চালানো হয়েছে, তার সুষ্ঠু বিচার এবং এতে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করছি।

একই সাথে, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও দুর্নীতির দীর্ঘ ইতিহাস যাদের ঘাড়ে বর্তায়—তাদের প্রশ্ন এড়িয়ে যাওয়া মানে গণমানুষের আকাঙ্ক্ষাকে অস্বীকার করা।

আমরা বিশ্বাস করি, ‘অন্যায় যেখানে, সেখানেই প্রতিরোধ’—এই মূলনীতি অনুসরণ করেই ইতিহাসে অনেক স্বৈরাচারী শক্তির পতন ঘটেছে। সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগসহ যেসব পক্ষ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে নিপীড়নের পথ বেছে নিয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গৃহীত হোক—এটাই সময়ের দাবি।

আমরা ন্যায় বিচার ও নিরপেক্ষ ধারা অব্যাহত রেখে রাষ্ট্রীয় দায়িত্বের প্রেক্ষাপটে উপযুক্ত সিদ্ধান্ত প্রত্যাশা করছি। এ বিষয়ে চলমান যে কোনো সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রয়াসকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সমর্থন করে।

বাংলাদেশ ইসলামী ছাত্রাসেনা রাজনৈতিক দল, গণমাধ্যম, মানবাধিকার সংস্থা ও জনসাধারণ যেনো এই দায়মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে, জনগণের ন্যায্য অধিকারের পক্ষে দৃঢ় ভূমিকা পালন করে এই দাবি এবং আশা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD